কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

টাঙ্গাইলের মধুপুরে শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে : রিজওয়ানা হাসান

দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার ও তাদেরকে উচ্ছেদ করা হবে না বলে ঘোষণা দিয়েছে।  

২৫ মে রোববার দুপুরে টাঙ্গাইল বনবিভাগের মধুপুর বনে টেলকি এলাকায় শালবনের পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রমের অংশ হিসেবে দেশী প্রজাতির শাল গামারিসহ বিভিন্ন গাছের চারা রোপণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপন করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া প্রজাতির গাছ রোপন করা হয়। সে গুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে। স্থানীয় গারো কোচসহ বসতিদের কোন উচ্ছেদ করা হবে না। ১২৯ টি বন মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে তিনি বলে যারা বন বিভাগের লোকদের গায়ে হাত দিয়েছে, রক্তাক্ত করেছে তাদের মামলা প্রত্যাহার করা হবে না বলেও জানান। পরে মধুপুরের নার্সারি মালিক আবু হানিফের দেয়া বিভিন্ন দেশি প্রজাতির ফলজ বনজ ওষধি গাছের শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রমে অংশ নেন। 

পরে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার জেলার সীমান্তবর্তী  মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুন:প্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো.আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য  এম মাহমুদুর রহমান, বন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফি উল্লাহ, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, সহকারি কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, সহকারী বন সংরক্ষক আবু সালেহ, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ ইমরানুল কবির সহ বন বিভাগ ও প্রশাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বন এলাকার লহুরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের অভ্যন্তরে শেডে ২০টি ময়ুর ও পুকুরে ৭৩টি কচ্ছপ ছাড়া কার্যক্রমের উদ্বোধন করেন ।

বিকেলে দোখলা জাতীয় উদ্যান মাঠে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের আলোচনা সভায় অংশ নেন। এর আগে দোখলা পৌঁছালে তাকে গারো মান্দি শিশু ও নারী তাদের গানের তালে তালে বরণ করে নেয়। দকমান্দা দকশাড়ী পড়িয়ে সম্মাননা দেন।


আরও খবর




deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

৩ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৪ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে