সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জনিয়েছে এনসিপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-05-2025 11:50:13 pm

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।


শনিবার (২৪ মে) রাতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।


এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই জারি করা হয় সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। জুলাই মাসের মধ্যে এই ঘোষণাপত্র আসতে পারে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।  


এছাড়া, আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে এনসিপি। 


এ সময় দ্রুত সময়ের মধ্যেই সকল জুলাই শহীদ ও আহতদের সহায়তার নিশ্চয়তার দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আমরা আস্থা রাখতে পারছি না। ইসি পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানান তিনি।


এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান। গণপরিষদ ও আইনসভা নির্বাচনের কথা বলেছি। এ তিনটি নিয়ে সমন্বিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ যাতে সরকার একত্রে ঘোষণা করে। ডিসেম্বর থেকে জুলাই সময়ের মধ্যে যে নির্বাচন হবে সেটিরও একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি।


এর আগে, শনিবার রাত সাড়ে আটটার দিকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় প্রবেশ করে। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বধীন প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।


ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা সরকারে থেকে গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করেছে এ কথা জানিয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে বলা মানে তাদের অবজ্ঞা করা। আমরা এর নিন্দা জানিয়েছি।

 

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস হতাশা ব্যক্ত করেছেন। কারণ অনেকেই জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি থেকে অনেক পক্ষ সরিয়ে এসেছে এবং চাপ প্রয়োগ করে দাবি আদায় করতে চাচ্ছেন। ফলে তিনি অস্বস্তিতে আছেন, কাজ করতে পারছেন না।


এর আগে, জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির ডা. শফিকুর রহমান। অন্য সদস্য হলেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


তারও আগে বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

আরও খবর