লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন

ক্ষেতলালে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে তিনদিন ব্যাপি ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে (রবিবার) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি সেবা প্রদান চালু করা হয়। প্রথমে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা নির্বাহি অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ সর্বোস্তরের জনগণ অংশগ্রহণ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। যাতে ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও সচেতনতামূলক বার্তা ছিল। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এসে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। তিনি বলেন, “ডিজিটাল পদ্ধতিতে সহজ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সপ্তাহ হচ্ছে জনগণের দোরগোড়ায় এই সেবাগুলো পৌঁছে দেওয়ার একটি অনন্য উদ্যোগ।” এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফরিদ হোসেন, উপজেলা জামায়াতের রাজনৈতিক সহকারী মীর এহতেশামুল হক সয়ন মৌলুভী ও ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজার রহমান প্রমূখ।
Tag
আরও খবর