রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ শেরপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত, খোয়াড়পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল ৩ ঘণ্টা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রক্টরের পদত্যাগ আদায়ের চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে পুলিশের এসআই পদে চাকরিরত সৎ ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

ইবির ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইইই বিভাগের দুই শিক্ষার্থী

ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে সম্মাননা পাওয়া ৪ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থী মো: শামিম সরকার ও শফিকুর রহমান ফাহিমের সিজিপিএ ৩:৯২ ও ৩:৯০। 


শনিবার (২৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচিত শিক্ষার্থীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।


অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিজের অনুভূতি প্রকাশ করে শামীম সরকার বলেন, "প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে একটি সফলতা দান করেছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাবা-মা, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি। চার বছর কঠোর পরিশ্রম করার পর এরকম একটা সফলতা সত্যি আনন্দ ও স্বস্তি দায়ক। এটা আমাকে আগামীতে আরো ভালো করার জন্য অনুপ্রেরণা জোগাবে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সহায়ক হবে। আমার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করছি।"


এ বিষয়ে শফিকুর রহমান ফাহিম বলেন, "আলহামদুলিল্লাহ, এ ধরনের পুরষ্কার প্রাপ্তি সবসময়ই আনন্দের। আমি প্রথমেই মহান আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায় করছি, কারণ আল্লহর দয়া ছাড়া এমন প্রাপ্তি কখনোই সম্ভব ছিল না। আর এই পুরোটা সময়ে আমার আব্বু, আম্মু আমাকে সকল দিক থেকেই সাহস দিয়ে গেছেন যা আমার জন্য অনুপ্রেরণার ছিলো। তবে আমি বিশেষভাবে আমার দাদির কথা উল্লেখ করতে চাই, তিনি আমার জন্য ছায়াদানকারি বটগাছের মত ছিলেন। এখন আর তিনি বেঁচে নেই।তবে তার একটা কথা আমার সবসময় আমার মনে পরে "ভাই তুই পড়াশোনা কর, আমি থাকতে তোর কোন চিন্তা নাই"; যা আজও আমার জন্য অনুপ্রেরণার। এছাড়া আমার এই অবদানের পেছনে আমার শ্রদ্ধেয় শিক্ষকদের অবদানও অনস্বীকার্য। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। এমন প্রাপ্তি আমাকে সামনে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। আমি সকলের কাছে দোয়াপ্রার্থী, আমি যেন দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারি।"


এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: শাহিনুজ্জামানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, "এটা খুবই আনন্দের বিষয়। আমাদের বিভাগের দুইজন শিক্ষার্থী শামীম ও ফাহিম ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। ওরা আসলেই ভালো স্টুডেন্ট। ওরা ওদের পরিশ্রমের ফল পেয়েছে। আমি বিভাগের সভাপতি হিসেবে ওদের নিয়ে গর্বিত। এইটা আমার মানে বিভাগের জন্য আসলে একটা গর্বের ও আনন্দের বিষয়। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জীবনের সবক্ষেত্রেই সফল হোক ওরা এই দোয়া করি।"

আরও খবর