দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনাল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান ধমর্ঘট

চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনাল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান ধমর্ঘট





চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদেজাতীয়তাবাদী শ্রমিক দলের  উদ্যোগে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে । 

 ২৫ মে (রোববার)  সকাল ১০ টায়  বন্দর ভবনের মূল ফটকের সামনে বন্দরের শত শত কর্মচারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ফেসটুন , প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। 

 এসময়  বক্তারা বলেন -  নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দর নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এতে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবে না।  তাই অনতিবিলম্ব এনসিটি টার্মিনাল   বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। 

অন্যতায় আমরা বন্দর শাটডাউন সহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

 এতে  বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহসম্পাদক সানোয়ার মিয়া ,  বন্দর শ্রমিক দল নেতা মোঃ সফি প্রমুখ। 



 উল্লেখ্য  চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার  টার্মিনাল বিগত  আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৪ মে  বুধবার চট্টগ্রাম  বন্দর এনসিটি  টার্মিনাল পরিদর্শনের পর এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করে নৌ পরিবহন মন্ত্রনালয়। 

এদিকে ২৫  মে রোববার দুপুরে ঢাকা  ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ) আয়োজিত 'সিএমজেএফ টক' অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার চট্টগ্রাম বন্দর কাউকে দিয়ে দিচ্ছে না, বরং বন্দরটির আধুনিকায়ন ও সংস্কার করতে চাচ্ছে। বিশ্বের খ্যাতনামা বড় কোম্পানিগুলো যাতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনায় আসে এবং বিনিয়োগ করে, সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান তিনি।


আরও খবর