পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে ওষধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবীতে মানববন্ধন।

বরিশালে ওষুধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন খুচরা ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বরিশাল জেলা শাখা।এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও নতুন পণ্য দেওয়া এবং ওষুধ কোম্পানি থেকে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে সরবরাহ বন্ধ করার দাবি জানান। এ দাবি আদায়ে তাঁরা সরকারের দৃষ্টি কামনা করেছেন।বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি গাজী আকতারুজ্জাম হিরুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম ও দেলোয়ার হোসেন, পরিচালক আরঙ্গজেব চান, শামসুল আরেফিন, লিংকন ইসলাম মেহেদী, লিটন চন্দ্র মালি, আবদুল মান্নান চৌধুরী, আবুল কালাম তাজুল প্রমুখ। বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি প্রয়োজনে সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ ঘন্টা ৪৩ মিনিট আগে