ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে টেকসই মৎস্য উৎপাদনে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কালিগঞ্জে টেকসই মৎস্য উৎপাদনে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এস এম তাজুল হাসান সাদ

উপকূলীয় এলাকার মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও টেকসই উৎপাদন প্রযুক্তি ব্যবহারে উৎসাহ এবং ক্লাস্টার ব্যবস্থাপনায় পারদর্শিতা অর্জনের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা।


মঙ্গলবার (২০ মে) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ‘অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ইমপ্রুভড ক্লাস্টার গ্রুপ মেম্বারস’ শিরোনামে কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।


সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি.এম. সেলিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার নিশান মিয়া, মো. মনিরুজ্জামান, সুমন ঢালী ও সাবিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রোগজীবাণুমুক্ত ও মানসম্পন্ন চিংড়ি পোনা ব্যবহারের পাশাপাশি নিয়মিতভাবে পানির পিএইচ, লবণাক্ততা ও তাপমাত্রা পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য ব্যবহারের মাধ্যমেই লাভজনক ও টেকসই মাছচাষ নিশ্চিত করা সম্ভব।”


২০ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কর্মশালা। এতে অংশ নিয়েছেন নিজদেবপুর চিংড়ি ফার্ম ক্লাস্টারের সদস্যরা। আয়োজকরা জানান, প্রশিক্ষণে আধুনিক মৎস্যচাষ পদ্ধতি, টেকসই উৎপাদন প্রযুক্তি ও ক্লাস্টার ব্যবস্থাপনা বিষয়ে বিশদ আলোচনা করা হচ্ছে।


আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা উপকূলীয় অঞ্চলের মৎস্যচাষিদের জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই মৎস্য উৎপাদন ব্যবস্থার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আরও খবর