উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

শ্রীমঙ্গলে মাদক-পতিতার আস্তানা উচ্ছেদের দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সব ধরণের মাদক-ইয়াবা এবং পতিতার আস্তানা উচ্ছেদসহ মাদক কেনাবেচায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে রবিবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরের সর্বস্তরের জনতার উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ১১টায় শহরের সোনার বাংলা রোড থেকে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল শুরু করে স্টেশন রোড প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেল কলোনী, সোনার বাংলা রোড, আরামবাগ, দক্ষিণ ভাড়াউড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে মাদক-ইয়াবা বেচাকেনা এবং পতিতাদের আনাগোনা লক্ষ করা গেছে। ইতোমধ্যে স্থানীয় এলাকাবাসি এবং যুবকদের সহায়তায় শাপলাবাগ এলাকার মাদক ব্যবসায়ি শাহিদা বেগম এবং সোনার বাংলা রোডের মাদক সম্রাট স্বপন এবং বীরঙ্গনা আনোয়ারা বেগমের বসতঘর থেকে পুলিশ অভিযান চালিয়ে মাদক-ইয়াবা বিক্রির নগদ কয়েক লাখ টাকা, ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কিন্তু মাদকের গডফাদার স্বপন গং এবং পতিতার গড ফাদারকে গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন সময় স্থানীয়রা মাদকসেবিদের মাদক ইয়াবাসহ আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ নারাজ হয়। এলাকাবাসি পুলিশকে সাথে নিয়ে মাঝেমধ্যে মাদক-পতিতার আস্তানায় অভিযান চালানোর আগ্রহ প্রকাশ করলে পুলিশ আসতে অনাগ্রহ প্রকাশ করে বা আসতে কালবিলম্ব করে। এছাড়া এলাকাবাসি হাতেনাতে অপরাধীদের পুলিশের হাতে তুলে দিলে কিছুদিন পর তারা জামিনে বেরিয়ে এসে প্রতিবাদকারীদের উলটো হুমকি ও নানাভাবে হেনস্তা করে। দীর্ঘদিন যাবত প্রকাশ্যে মাদক ও পতিতার ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন তাদের উচ্ছেদ করছে না; মাদক ব্যবসায়ী ও পতিতাদের ক্ষমতার খুটির জোর কোথায় আমরা জানতে চাই! মানববন্ধন থেকে প্রশাসনকে জানাতে চাই, দ্রুত শহরের চিহ্নিত পতিতা ও মাদকের সকল আস্তানা উচ্ছেদ করে মাদক কেনাবেচা বন্ধে কঠোর পদক্ষেপ নিন।অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা পোষণ করেন শহরের সর্বস্তরের ব্যবসায়ী, স্কুল-মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, ইমাম প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগি মোহাম্মদ শাহিন আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম শ্রীমঙ্গলের নেতা মাওলানা এম এ রহিম নোমানী, বৈষম্যেিরাধী ছাত্র আন্দোলনের সংগঠক মোঃ মোজাহিদুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ নাদির হোসেন, পরিবহন শ্রমিক নেতা মনির হোসেন, সাধারণ ব্যবসায়ী ইসমাইল হোসেন, ক্রীড়া সংগঠক কালাম আহমদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার রেজিস্ট্রার সাদিকুর রহমান, হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম আলআমিন, বায়তুল আমান দরুল উলুম মাদরাসার শিক্ষক আব্দুল ওয়াহিদ, কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সদস্য রমজান আহমেদ, চলন্তিকা ক্রীড়া চক্রের সদস্য কল্লোল বৈদ্য, ব্যবসায়ী বাবুল আহমদ, আবির আল আজাদ মাইনু প্রমুখ। সভাপতির বক্তব্যে টিম ডায়নামিক ও কালিঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, যে কোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। মাদকাসক্তি সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শহরের অলিগলি ও পাড়া-মহল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও কিশোর মাদকাসক্তের সংখ্যা। শহরে মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যুক্ত হন। এবিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মাদক-ইয়াবা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে শাপলাবাগ রেল কলোনী ও সোনার বাংলা রোড থেকে নারী মাদক ব্যবসায়িসহ বেশ কযেকজন মাদক-ইয়াবা কারবারিকে আমরা গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। সবধরণের মাদক এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর