শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নড়িয়া উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি

শরীয়তপুরের নড়িয়া থানায় ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলার ঘটনায় নড়িয়া উপজেলা ছাত্রদলের নাম জড়িয়ে কিছু প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। তারা এই ধরনের সংবাদকে ‘ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সম্মানহানিকর’ বলে উল্লেখ করেছে।

গত বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে নড়িয়া থানায় একটি হামলার ঘটনা ঘটে। এরপর কিছু গণমাধ্যমে নড়িয়া উপজেলা ছাত্রদলের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ মে) এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নোমান চোকদার, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাতুল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির দেওয়ান এসব অভিযোগ অস্বীকার করেন।

তারা জানান, নড়িয়া উপজেলা ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী একটি সংগঠন। আমরা সবসময় রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করেছি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হইনি এবং প্রশ্রয় দিই না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শরীয়তপুর জেলা ছাত্রদলের সব কমিটি ১৩ জানুয়ারি ২০২২ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে সাবেক নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংগঠনের নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, আমরা গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানাই—ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপপ্রচার চালানো থেকে বিরত থাকুন।

আরও খবর