বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু


নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২জন আহত হয়েছে।


শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টু লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, লক্ষীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্র্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরো দুই জন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে  পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে।


বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।  মরদেহ হাসপাতালে রাখা আছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও খবর
6b066baec380e-251126110134.webp
অভিযোগ

১ ঘন্টা ৪৫ মিনিট আগে