চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মহান মে দিবস উপলক্ষে বাঘায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১ মে-২৫ ) "শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এদেশ নতুন করে"। এপ্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর ঐতিহাসিক তেতুল তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড এর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় শ্রমিকদের মধ্যে খাবার,খেজুর, পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক। আরও বক্তব্য রাখেন, বাঘা উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফার্নিসার ট্রেড সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, জামরুল ইসলাম, বাঘা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক সুরুজ আলী, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান ও সেক্রেটারি মাইনুল ইসলাম মিল্টন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,পহেলা মে শুধু পালন করলেই হবে না। শ্রমিকদের সকল অধিকার, ন্যায্য দাবি আদায়ে সকলকে ভুমিকা রাখাতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য,পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। ভারত-বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এটি বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে এই দিবসটি সারা বিশ্বে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেন। এসময় অনেক শ্রমিক আত্মাহুতি দিয়েছিলেন। তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার
আদায়ের দিন হিসেবে যথাযোগ্য
মর্যাদায় পালন করা হয়। 
Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

১ ঘন্টা ৫৪ মিনিট আগে