অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

শেয়ালের জন্য পাতানো ফাঁদে মারা পড়লেন আব্দুল হাকিম

© সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে শিয়ালের জন্য নিজের পাতানো বৈদ্যুতিক ফাঁদে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন আব্দুল হা‌কি‌ম (৬০)। আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে উলিপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের পশ্চিম শিববাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হকের ছেলে।তিনি একজন সুপারী ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হা‌কিমের বা‌ড়ির পাশের পাট ক্ষেতে কিছুদিন ধরে শেয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রায়ই রাতে শেয়াল এসে পাট গাছ ভেঙে ফেলে। শেয়ালের অত্যাচার থেকে পাট ক্ষেত রক্ষায় আব্দুল হাকিম বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বুধবার ৩০ এপ্রিল সকাল ৮ টার দিকে ফাঁদের বিদ‌্যু‌তিক সংযোগ বি‌চ্ছিন্ন না করেই পাট ক্ষেতে ফাঁদ দেখতে গিয়ে অসাবধানতা বশতঃ তিনি বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জমিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ওই ফাঁদে দু'টি মৃত শেয়াল দেখা যায়। উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
আরও খবর