ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

অক্ষয় তৃতীয়ার মাহাত্ম হিন্দুদের ধর্মাবলম্বী জীবনে।

"অক্ষয়" অর্থ — যা কখনো বিনষ্ট হয় না, চিরস্থায়ী।

"তৃতীয়া" অর্থ — বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি।

অর্থাৎ, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি-কে বলা হয় "অক্ষয় তৃতীয়া"।

এই দিনটি বিশেষ পবিত্র, কারণ —

আজকের দিনে করা যে কোনো সৎকর্ম — যেমন দান, তপস্যা, স্নান, জপ, হোমযজ্ঞ, ব্রত, ইত্যাদি —

অক্ষয় ফল প্রদান করে, অর্থাৎ কখনো বিনষ্ট হয় না।

অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও গৌরবময় ঘটনাসমূহ:

১/ জগন্নাথদেবের রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ায়। (স্কন্দ পুরাণ - উড়িষ্যা খণ্ড)

২/ অক্ষয় তৃতীয় দিনে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয়পাত্র প্রদান করেন।-(মহাভারত - বনপর্ব)

৩/ অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান নরনারায়ণ অবতার ধারণ করেন।-(স্কন্দ পুরাণ)

৪/ বসন্ত ঋতু শেষ ও গ্রীষ্ম ঋতু শুরু হয়।-(জ্যোতিষ শাস্ত্র)

৫/ অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা ব্রহ্মলোক থেকে মর্ত্যে আগমন করেন।-(পদ্ম পুরাণ)

৬/ পিতৃপুরুষদের তর্পণ করলে অক্ষয় পুণ্য লাভ হয়-(ব্রহ্ম পুরাণ)

৭/ ভগবান পরশুরামের আবির্ভাব তিথি।-(ব্রহ্ম পুরাণ)

৮/ গঙ্গাস্নান করলে হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।-(স্কন্দ পুরাণ)

৯/ গাভী ও বাছুরদের ভোজন করালে অশেষ পুণ্য হয়।-(গরুড় পুরাণ)

১০/ বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর মন্দিরের দ্বার খোলা হয়।-(হিমালয় মাহাত্ম্য)

১১/ অক্ষয় তৃতীয়াতে সত্যযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়।-(স্কন্দ পুরাণ)

১২/ শ্রীল প্রভুপাদ ১৯৫৩ সালে "The League of Devotees" প্রতিষ্ঠা করেন।-(ইসকন ইতিহাস)

১৩/ শ্রীনাথজীর গিরিরাজ গোবর্ধন মন্দির প্রতিষ্ঠিত হয়।-(ব্রজ মণ্ডল ইতিহাস)

১৪/ মা লক্ষ্মী কুবেরকে ধন-সম্পদের দেবতা করেন।

-(গরুড় পুরাণ)

১৫/ বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ দর্শন শুধুমাত্র অক্ষয় তৃতীয়ায় হয়।

-(বাঁকে বিহারী মন্দির ইতিহাস)

১৬/ কৃষ্ণ ও সুদামার পুনর্মিলন দ্বারকায় আজকের দিনে ঘটে।

(ভাগবত পুরাণ)

১৭/ দেবী অন্নপূর্ণার আবির্ভাব।

-(স্কন্দ পুরাণ)

১৮/ ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম।-(পুরাণ অনুযায়ী)

১৯/ মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন।-(ব্রহ্ম বৈবর্ত পুরাণ)

২০/ গণেশজি ভাগবত কথা লিখন শুরু করেন।-(স্কন্দ পুরাণ)

২১/ ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের সূচনা অক্ষয় তৃতীয়ায় হয়।- (রামায়ণ অনুযায়ী)

২২/ শ্রী রামচন্দ্র ও সীতাদেবীর বিবাহ আজকের দিনে হয়।

২৩/ গোপী পঞ্চমী ব্রতের সূচনা হয়।

লেখক: প্রণব মন্ডল, কবি এবং সাহিত্যিক

Tag
আরও খবর