নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কারাগারে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়কে আটক করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন ও আদালত পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর পাসপোর্ট করার জন্য ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় ২৭ এপ্রিল রবিবার স্ত্রীর সঙ্গে শেরপুর শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিসে যান। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে ৩০ দিনের আটকাদেশসহ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক আটকাদেশ মঞ্জুর করে তাকে জেলা কারাগার প্রেরণের নির্দেশ দেন।


ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়কে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের আদালত পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, ৩০ দিনের আটকাদেশসহ বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার শ্রী বিশ্বজিৎ রায়কে গতকাল রবিবার আদালতে নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর