রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

নোয়াখালীতে ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ


নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু মৌলভী বাজার সড়কের সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিয়েছেন ওই এলাকার জনগণ। তবে এ ব্যাপারে নির্বাক ভূমিকায় রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়দের অভিযোগ,নোয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে এমন অনিয়ম হচ্ছে।  


খোঁজ নিয়ে জানা যায়, বসুরহাট টু মৌলভী বাজার সড়কের সাড়ে ৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের কাজ করছে ঠিকাদার সালাহ উদ্দিন বাবুলের মালিকানাধীন প্রতিষ্ঠিান এস.এ.বি গ্রুপ। কার্যাদেশ অনুযায়ী পিএমপি প্রকল্পের কাজটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। বালি ভরাট ও পাথর বিছানোর সময়ই স্থানীয়রা সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেন। এরপর যেনতেন ভাবে প্রাইম কোট করা হয়, সিডিউল অনুযায়ী সড়কে প্রাইম কোটও ব্যবহার করা হয়নি। এরমধ্যে প্রায় সাড়ে ৩কিলোমিটার সড়কে সঠিক ভাবে মাটি, ময়লা, ধুলো এবং আলগা উপকরণ অপসারণ না করে রাস্তায় বৃষ্টিতে জমে থাকা মাটির ওপর পিচ ঢালাই শেষ করা হয়।


চরপাবর্তী ইউনিয়ন জামায়াতের কৃষি বিভাগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবদুল্ল্যাহ আল মামুন বলেন, সড়কটি নির্মাণে সর্বোচ্চ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সঠিক ভাবে প্রাইম কোট করা হয়নি,এরপর মাটির ওপর পিচ ঢালাই করা হয়। কিন্তু সওজের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। কারণ সওজের কিছু অসৎ কর্মকর্তা এর সঙ্গে জড়িত। যে কারণে রাতের অন্ধকারে নিন্মমানের কাজ করেছে। আবার প্রকাশ্যে ঠিকাদার অনিয়ম করছে দেখার কেউ নেই। যেন তেনভাবে কাজ করায় বৃষ্টি মৌসুমে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার অশঙ্কা করছে অনেকে। একপর্যায়ে শুক্রবার দুপুরের দিকে আমার ফেসবুক আইডি থেকে লাইভ করে কদমতলা বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী চলে গেলে তারা অন্য জায়গায় পুনরায় কাজ শুরু করে।


যোগাযোগ করা হলে এস.এ.বি গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মো.নাজিম উদ্দিন বলেন, বাজারের একটি পয়েন্টে একটু ডিস্টার্ব হলে কাজ বন্ধ রাখতে বলছে স্থানীয়রা। সেখানে ইলেকট্রিক খুঁটি ও সড়কে দোকানের টিন থাকায় আশে পাশের বিশ মিটার জায়গায় আমাদের রোলার,পানির গাড়ি যেতে পারেনি। এজন্য সঠিক ভাবে সড়কে কনফেকশন হয়নি। তাই এলাকাবাসী কাজ বন্ধ রাখতে বলছে। এছাড়াও অন্যান্য কাজে কয়েক দফা স্থানীয় লোকজন আমাদের কাজ বন্ধ করে।      


অভিযোগ নাকচ করে এস.এ.বি গ্রুপের কর্ণধার ঠিকাদার সালাহ উদ্দিন বাবুল বলেন, রাতে সড়কে প্রাইম কোট দেওয়া হয়েছে। সিডিউল মোতাবেক সকল কাজ করা হয়েছে। তবে গাড়ির চাকার সাথে কিছু প্রাইম কোট উঠে চলে গেছে।


এ বিষয়ে জানতে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর