ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজারে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। "মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ও বাল্য বিবাহ পরিহার করি, শিক্ষার পথে আমরা হাটি" এ স্লোগানের মধ্য দিয়ে উপজেলার শালিকা গ্রামবাসীর উদ্যোগে, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর শালিকা বাজারের গারোবাজার-চাপড়ী রোডের দুপাশে দাড়িয়ে এলাকার কয়েক শত লোক সমাগত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তারা মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের পাশাপাশি সামাজিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ সমাজে যারা মাদক ছড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে প্রথমে সামাজিক ভাবে বয়কট করব এবং তাতে যদি কাজ না হয় তাহলে সামাজিক ও আইনি ভাবে কঠোর ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে। যা দেখে পরবর্তী প্রজন্ম যেন আর এই পথে পা বাড়াতে না পরে। এ সময় বক্তব্য রাখেন, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিক, মো. আমজাদ আলী, মো. আহসান আলী প্রমূখ। উল্লেখ্য গত ১৪ মার্চ উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিব (৩০) নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে। আর সে বিষয়টির উপর নজর রেখেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আরও খবর