ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শুরু হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষা ,প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে সম্পূর্ণরূপে প্রস্তুত। আগামী ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'সি' (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ভর্তি কার্যক্রম শুরু হবে।

আসন্ন ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সদস্য-সচিবগণ তাদের কার্যক্রম কেন্দ্রীয় ভর্তি কমিটির সামনে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান জানান, ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, পরীক্ষার্থীদের ময়মনসিংহ ও ভালুকা থেকে যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন উপ-কমিটির কার্যক্রমের অগ্রগতি শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন এবং এই গুরুত্বপূর্ণ পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ০২ মে (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ০৯ মে (শুক্রবার) একই সময়ে 'এ' (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষাও নেওয়া হবে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ আসন সংখ্যার ভিত্তিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

আরও খবর