জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

বাঁধনের দৃষ্টিতে এক একটি মানুষ এক একটি ব্লাড ব্যাংক : নবীনবরণ অনুষ্ঠানে হল সভাপতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদেরর সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হলের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ এপ্রিল) রাত ৭টায় বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে ওই অনুষ্ঠানের আয়োজন করে শহীদ নাজমুল আহসান হল ইউনিট। 


এসময় ১৫ জন রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- মো. ইমরুল হাসান খান ঈশান,  মো. তৌহিদুল হক জয়, অমিত তরফদার, মো. আরিফ . মাহমুদুল হাসান, মো. ইয়ামুল ইসলাম বাকি, রজত সরকার, আরিফুজ্জামান, মো. কাওসার হোসেইন, সৌমিত রায়, অমিত কুমার সাহা, মো. রাশিদ শাহরিয়ার, তন্ময় চক্রবর্তী এবং মো. রায়হান উদ্দিন। বাঁধনের শহীদ নাজমুল আহসান হল  থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মোট ৬৪ ব্যাগ বিশুদ্ধ রক্ত দেওয়া হয়েছে ।



অনুষ্ঠানে নাজমুল আহসান হল ইউনিট বাঁধনের সভাপতি মো. ইয়ামুল ইসলাম বাকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনজামুল ইসলাম স্নিগ্ধর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক সহ বাঁধনের শহীদ নাজমুল আহসান হল ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



এসময় হল ইউনিটটির সভাপতি মোঃ ইয়ামুল ইসলাম বাকী বলেন,"বাঁধনের দৃষ্টিতে এক একটি মানুষ এক একটি ব্লাড ব্যাংক।  নিরাপদ রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি।'



ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক বলেন," বাঁধনের সাথে তোমাদের প্রথম পরিচয় কিন্তু ভর্তির সময়। তোমাদের প্রতি আমার আহ্বান তোমরা বাঁধনের সাথে সংযুক্ত থাকবে।"




আরও খবর