মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

আবারও ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-04-2025 01:13:01 pm

সিটি কলেজ ও ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। সায়েন্সল্যাবরেটরি মোড় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল।


মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে ওই এলাকায় এমন চিত্রই দেখা গেছে।


সরেজমিনে ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজর সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। এতে করে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এরপর একাধিকবার পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর বারবার থেমে থেমে সংঘর্ষ হতে থাকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এতে দুই কলেজের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


অন্যদিকে দুপুর দেড়টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক তুলে নিয়ে যায়। নিউমার্কেট এলাকার পরিস্থিতি এখনো থমথমে এবং উত্তেজিত। যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুই কলেজের এই সংঘর্ষের কারণে বরাবরের মতো সাধারণ মানুষজন রাস্তাটি ব্যবহার করতে ভয় পাচ্ছে।

আরও খবর