অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

উলিপুরে সিএনবি প্রকল্পের আয়োজনে ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের " ব্যবসা শুরু ও উন্নয়ন " বিষয়ক ১৫ ও ১৬ এপ্রিল ২ দিন ব্যাপী প্রশিক্ষণ তবকপুর ইউনিয়ন ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ৷ ছাড়াও এর পূর্বে ১৩ ও ১৪ এপ্রিল ২ দিন ব্যাপী দ্রুত আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে এন আরকে - টেলিথিন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এ প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবক সচেতন করে তোলা, দ্রুত আয় বৃদ্ধি ও ব্যবসার মাধ্যমে অভিভাবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণে তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মোছাঃ জিয়াসমিন আক্তার, ফিল্ড ফেসিলিটেটর কমল কান্তি রায়, বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ প্রমূখ। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন তবকপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক কলি রাণী। উল্লেখ্য, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে তবকপুর ইউনিয়নের ১০ জন, বজরা ইউনিয়নের ৮ জন ও গুনাইগাছ ইউনিয়নের ৫ জন বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবক অংশ গ্রহণ করেন।#
আরও খবর