দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ববি ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী জুলাই আন্দোলনে হামলাকারী টিকলি শরীফসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ববি ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড থেকে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেন তারা। 


প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সম্মুখে ভোলারোডে একটি দোকানে টিকলি শরীফসহ তিন জনকে অবরুদ্ধ করে ছাত্রদল নেতাকর্মীরা। এর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করলে রাত ৯টার দিকে প্রক্টর এসে পুলিশের হাতে তুলে দেন। এর মধ্য টিকলী শরিফ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বাকি দুজন ছাত্রলীগ করতেন না বলে জানা গেছে। 


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংগঠক টিকলি শরীফ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপরে হামলার অন্যতম আসামী। টিকলি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 


বাকি দু'জন একই সেশনের মার্কেটিং বিভাগের মামুন মিয়া ও তরিকুল শেখ। তারা দু'জন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় বলে জানিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী।


ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার দিকে কয়েকজন জুনিয়র ফোন করে জানায় টিকলি শরীফসহ কয়েকজন ছাত্রলীগকর্মী ক্যাম্পাসের সম্মুখে গোপন মিটিং করছে। পরে আমিসহ আরও কয়েকজন এসে তাদেরকে আটক করি এবং পুলিশের হাতে তুলে দিয়েছি। 


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলি শরীফ জুলাই- আগস্ট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। সে এখনো সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দেশকে অস্থিশীলতা পায়তারা চালাচ্ছে। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গোপন মিটিং এর থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থীরদের নিয়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়। 


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তিনজনকে বন্দর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রক্টরের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। 


এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনিকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

Tag
আরও খবর