অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

উলিপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত

উলিপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল সকালে আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পহেলা বৈশাখ উদযাপিত হয়। সকাল সাড়ে ৮ টায় উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। উপজেলা নিরর্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিয়া, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সম্পাদক এস এম হাবিব নয়ন, পৌর সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স সহ উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নজরদারি ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করেছি। পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হওয়ায় জনগণের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
আরও খবর