ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বাব ছেলেকে কুপিয়ে আহত করার প্রতিবাদ ও আ'লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা জমি জবর দখল ও চাঁদাবাজি করার প্রতিবাদ করায় স্থানীয় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন লক্ষিন্দর ইউনিয়নের বাঘারা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয়রা লক্ষন্দর ইউনিয়নের ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাফর আলী ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও বিচারের দাবি জানান। স্থানীয়রা জানায়, বাঘারা গ্রামসহ পুরো লক্ষিন্দর ইউনিয়নের সাধারণ মানুষ গত প্রায় ১৬ বছর ধরে জিম্মি অবস্থায় রয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলীর ও তার সন্ত্রাসী বাহিনীর কাছে। এলাকায় জমি জবর দখল, চাঁদাবাজি মারপিটসহ নানা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও লক্ষিন্দর ইউনিয়ন এখনো আওয়ামী লীগের দখলে রয়েড়ছে। সন্ত্রাসীরা এখনো সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করায় গত রোববার বিকেলে স্থানীয় বাজারের রুহুল আমিন নামে এক ব্যবসায়ী ও তার ৮ বছরের ছেলে রুহানিকে কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রুহুল আমিনের ভাই হামিদুল ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানা একটি মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ জাফর আলী ও তার তিন ছেলেসহ মোট ১১ জনকে আসামি করা হয়। বক্তারা মানববন্ধনে বলেন, অজ্ঞাত কারণে আসামিরা এখনো গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয় ভীতি দেখাচ্ছে। এর সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।
আরও খবর