নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

নড়াইলে হাতুড়িপেটা প্রতিবন্ধী জুয়েল মারা গেছে ঘটনার সঙ্গে জড়িত আটক-১

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 14-08-2022 05:10:25 am

নড়াইলে হাতুড়িপেটা প্রতিবন্ধী জুয়েল মারা গেছে ঘটনার সঙ্গে জড়িত আটক-১


 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে মারা গেল নড়াইলে হাতুড়িপেটা প্রতিবন্ধী জুয়েল ভূইয়া।(১৮)। সে সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূইয়ার ছেলে।

এলাকাবাসির সঙ্গে কথা বলে জানা গেছে,আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের সিকদার এবং ভূইয়া বংশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। বিষয়টি মীমাংশার জন্য প্রশাসনসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। কিন্তু এর সমাধান হয়নি। এরই জের ধরে ভূইয়া বংশের প্রতিবন্ধী ছেলেকে জাতুড়িপেটা করে মেরে ফেলা হলো। নিহত জুয়েল স্থানীয় নাকশি মাদ্রাসা বাজারের একটি কাচামাল দোকানের কর্মচারি হিসেবে কাজ করতো।




জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান,গত সোমবার (৯ আগষ্ট) সকালে জুয়েল বাড়ি থেকে একটি ভ্যানে করে দোকানে যাচ্ছিল। বেদভিটা নামক স্থানে পৌছালে কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াছিন,ফিরোজ,হাফিজসহ ৬ জন যুবক তাকে ভ্যান থেকে নামিয়ে পাশের ভুট্রা ক্ষেতের মধ্যে ফেলে হাতুড়িপেটা করে পালিয়ে যায়।

এলাকার মানুষ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খুলনায় তিন দিন চিকিৎসা নেবার পর শনিবার (১৩ আগষ্ট) রাতে মারা যায়।

এ ঘটনায় নিহতের চাচা মান্নান ভূইয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় ইয়াছিন,ফিরোজ,হাফিজসহ ৫ জনকে আসামি করা হয়। ইতোমধ্যে পুলিশ আতিয়ার সিকদার নামে একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান,ওই ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করলে কারা এর সঙ্গে জড়িত আসল তথ্য বেরিয়ে আসবে।

সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মো, মাহামুদুর রহমান জানান,মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন আসামি াাদালতে হাজির হয়ে জামিনে আছে। 

 

 

 

Tag
আরও খবর