নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা।

লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। লাখাইয়ের কারখানায় রং আর ক্যামিকেল মিশিয়ে তৈরি করা হয়েছে আইসক্রিম। এসব আইসক্রিম বাহারি মোড়কে সরবরাহ করা হয় উপজেলার বিভিন্ন দোকানে,এবং ফুটপাতের হকারদের কাছে। খোঁজ নিয়ে জানা গেছে, আইসক্রিম তৈরি করতে হলে বাধ্যতামূলকভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন লাগলেও,উপজেলার একটি আইসক্রিম কারখানারও নেই এই অনুমোদন। সরেজমিন আইসক্রিম কারখানায় গিয়ে দেখা যায়, অত্যন্ত স্যাঁতসেঁতে পরিবেশে নোংরা পানি দিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিম। আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে কাপড়ের রঙ। চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর ঘন চিনি, আম ও লিচুর স্বাদের জন্য কেমিকেল এবং গরুর দুধের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ভেজাল গুঁড়া দুধ। অপরিচ্ছন্ন বালতিতে খালি হাতেই মেশানো হচ্ছে ক্ষতিকারক সব উপকরণ।  অস্বাস্থ্যকর এসব আইসক্রিম বাহারি সব মোড়কে সরবরাহ করা হচ্ছে জেলার বিভিন্ন দোকানে। প্রচণ্ড দাবদাহে তৃষ্ণা মেটানোর জন্য শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ এই আইসক্রিম মুখে দেয়। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তারা। অনুমোদন না থাকা এবং আইসক্রিমে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের কথা স্বীকার করেছেন কারখানার মালিকরা। এক আইসক্রিম কারখানার মালিক বলেন, আইসক্রিম দেখতে সুন্দর ও স্বাদ না হলে মানুষ খেতে চায় না। তাই আইসক্রিমে আম ও লিচুর স্বাদের জন্য আমরা কেমিকেল ব্যবহার করি। অস্বাস্থ্যকর এসব আইসক্রিমের ব্যাপারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অধিদপ্তর এর মতে, ছোট আইসক্রিম কারখানাগুলোতে চিনির পরিবর্তে ঘন চিনি এবং নিম্নমানের রঙ ব্যবহার করা হয়ে থাকে। লাখাই উপজেলার সেনেটারী ইন্সপেক্টর বিধান সোম বলেন , ‘আইসক্রিম কারখানাগুলোতে অনেক সময় চিনির পরিবর্তে ঘন চিনি বা সোডিয়াম সাইক্লোমেট ব্যবহার করা হয়ে থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘন চিনি খাওয়ার ফলে মানুষের দৃষ্টিহীনতা ও নিদ্রাহীনতা দেখা দেয়। এ ছাড়া অনেক সময় তারা আইসক্রিমে রঙ ব্যবহার করে থাকে। এই রঙ মানুষের লিভার সিরোসিস ও কিডনি ডিজিজের জন্য দায়ী। এ ছাড়া দীর্ঘসময় এ রং খেতে থাকলে ক্যানসার হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
Tag
আরও খবর