অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

উলিপুরে শিশুর প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাজায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে শিশুর প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ২ টার দিকে তৌহিদী মুসলিম জনতার আহ্বানে মসজিদুল হুদা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার মসজিদুল হুদার সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা এসময় শিশুর প্রতীকী লাশ বহন করেন। তারা ইসরায়েল ও ইসরায়েলের মদদদাতা মার্কিন বিরোধী মিছিল দেন। সমাবেশে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল জলিল সরকার, মাওলানা মাসদূর রহমান, মওলানা সাহাদত বিন সফি, মওলানা মশিউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মওলানা এনামূল হক, মওলানা জিয়াউর রহমান, শিক্ষার্থী মুকুট মিয়া ও বিথী আক্তার প্রমুখ। এ সময় বক্তারা নির্বিচারে মানুষ হত্যার জন্য ইসরাইলের প্রতি কঠোরভাবে ধিক্কার জানায়। তারা ইসরাইলের তৈরী পণ্য বর্জনের দাবী জানান। সমাবেশে একই সঙ্গে নজিরবিহীন এই হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহবান জানানো হয়।#
আরও খবর