নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীর সাবেক এমপি কে গ্রেফতার ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ।

রাজবাড়ীর সাবেক এমপি কে গ্রেফতার ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ।


রাজবাড়ীর সাবেক এমপি কে গ্রেফতার ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ।



রাজবাড়ী জেলা আওয়ামী লিগের সভাপতি ও আওয়ামী লীগের রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে ঢাকা থেকে গ্রেফতারের পর আজ সোমবার রাজবাড়ীর আদালতে আনা হয়েছে। এর আগে, গতকাল রবিবার রাতে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, ‘সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আজ সকালে রাজবাড়ীতে আনা হয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করে। পরে রাজবাড়ী থেকে পুলিশের একটি দল তাকে আনতে ঢাকায় যায়। কাজী কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা আছে।’

পুলিশ জানায়, গত বছর ৩১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাজীব মোল্লা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, তার ভাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতাকর্মীকে আসামি করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও অন্তত ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘কাজী কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। কিছুক্ষণ পর আদালতে শুনানি কার্যক্রম শুরু হবে।’

আরও খবর