ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময়


সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম। 


শনিবার (৫এপ্রিল) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত প্রায় ১৭বছর রাজপথে থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা পালিয়ে গেলেও এখনো সেই কাঙ্খিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটি যথাযথভাবে ভাবে বাস্তবায়ন ও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে দেশ স্থিতিশীল হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে। 


তিনি ৩১দফা প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদদের সাথে মিলেমিশে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। রিপোর্টার্স ক্লাবের সদস্য সহকারী শিক্ষক আবু হাসান ও উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম,সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ নুরুজ্জামান,  জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলার আহবায়ক সহকারী অধ্যাপক শেখ খায়রুজ্জামান রনজু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।


বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অধ্যাপক ডা. শহিদুল আলম এর দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ও দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি তার অসাধারণ মায়া মমতা, সহযোগিতা, চিকিৎসাসেবার ভূয়সী প্রশংসা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে গণমানুষের নেতা ডা. শহিদুল আলম বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বক্তারা সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে চারটির পরিবর্তে অতীতের সেই ৫টি আসন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।


এ সময় উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম, বিএনপি নেতা রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়,


উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শোকর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, 


সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শিরুজ্জামান শিরুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর