পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার।

গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার।

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ রঞ্জু ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিমকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। 


বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের একোয়েস্টেট পাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।  


মোস্তাক আহমেদ রঞ্জু গাইবান্ধা পৌরসভার একোয়েস্টেট পাড়ার মিন্টু মিয়ার ছেলে এবং খান মো. সাইদ হোসেন জসিম শহরের মহুরি পাড়ার মতিন মিয়ার ছেলে। 


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনে মোস্তফা আহমেদ রঞ্জু ও জসিম নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।’
  

Tag
আরও খবর