মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ব্লু টিকে প্রতিশ্রুত সুবিধা পাচ্ছেন না টুইটার ব্যবহারকারীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2022 02:10:26 am

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


গত সোমবার আবার ব্লু টিক সাবসক্রিপশন সেবা চালু করেছে টুইটার। তবে টুইটারের মালিক ইলন মাস্ক সাবস্ক্রিপশন সেবার সঙ্গে ব্যবহারকারীদের যে সুবিধাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশির ভাগই এখনো অনুপস্থিত। 


প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর–এর প্রতিবেদন অনুযায়ী, ব্লু টিক আবার উন্মোচনের সময় টুইটার এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছিল, ‘আজকে থেকে আপনারা ব্লু টিক সাবস্ক্রাইব করা থেকে বিশেষ কিছু সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে টুইট সম্পাদনা, ফুল এইচডি ভিডিও আপলোড, রিডার মোড এবং অ্যাকাউন্ট পর্যালোচনার পর একটি নীল চেক মার্ক।’ 


যদিও নীল চেক মার্ক ফিরে এসেছে, তবে সেবাটির সঙ্গে প্রতিশ্রুত অন্য সুবিধাগুলো এখনো আসেনি। অনুপস্থিত সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো— অনুসন্ধানে অগ্রাধিকার পাওয়া এবং স্ক্যাম, স্প্যাম এবং বটচালিত কনটেন্ট কম দেখানো। গ্রাহকেরা অন্য সুবিধাগুলোর জন্যও অপেক্ষা করছেন, যেমন— অর্ধেক পরিমাণ বিজ্ঞাপন দেখা এবং দীর্ঘ ভিডিও আপলোড করা। 


এর আগে টুইটারে গত শনিবার সংস্থার পক্ষ থেকে এক টুইটে ঘোষণা দেওয়া হয়, ১২ ডিসেম্বর থেকে নতুন রূপে ফিরবে ব্লু টিক সেবা। শুরুতে শুধু অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হলেও শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হবে সুবিধাটি। 


তবে অ্যাপল পণ্য ব্যবহার করে যারা টুইটারের ‘ব্লু টিক’ সেবা গ্রহণ করবেন গুনতে হবে বাড়তি অর্থ। গত নভেম্বরে, এই সেবা চালুর ঘোষণা দেওয়ার পর টুইটারে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এর ফি ৭ ডলার ৯৯ সেন্ট ঠিক করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে টুইটারের এই সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের বাড়তি অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক খরচ দাঁড়াবে ১০ ডলার ৩৮ সেন্ট।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৩৪ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৫৪ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৯ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে