ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী

টাঙ্গাইলের মধুপুরে কয়েক হাজার মহিলাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী বুধবার দুপুরে মধুপুর পৌরশহরের অলিপুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে নরকোনা, অলিপুর, আশুরা, টেংরিসহ আশাপাশের বিভিন্ন এলাকার মহিলারা অংশ নেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগতদের আপ্যায়নের পূর্বে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, বিগত সরকার জিয়ার নাম মুছে ফেলার জন্য সব ধরণের চেষ্টা চালিয়েছে। তারা সে চেষ্টায় ব্যার্থ হয়েছে। জিয়ার নাম মুছতে চেয়েছে, মুছতে পারেনাই। বরং দেশের জনগণ মুজিব-হাসিনার নামকেই মুছে দিয়েছে। শেখ হাসিনা জনগণের ধাওয়ায় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অপরদিকে জনগণ তাদের হৃদয়ে জিয়াউর রহমানের নামকে ধারণ করে আছে। তাই এই দেশের জনপ্রিয় নাম জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। আগামী দিনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ি মো. আনোয়ার হোসেন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ।
আরও খবর