বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার ০১ এপ্রিল-২৫) বিকেলে বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে বাঘা উপজেলা সদরে এ কম'সূচির আয়োজন করা হয়। 
বাঘা উপজেলা জামায়াতের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বাঘা উপজেলার সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম, রাজশাহী জেলা পুর্ব শিবিরের সভাপতি রুবেল আলী প্রমুখ। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্নস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
সমাবেশে নেতারা বলেন, বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাট এবং তাদের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতার কারণে ভুক্তভোগী পরিবারের  সদস্যরা এখনো আত্মগোপনে রয়েছেন। ঈদের দিন এবং ঈদের পরদিন মঙ্গলবার পয'ন্ত  তারা নিজেদের বাড়িঘরে ফিরতে পারেনি। 
পুলিশ প্রশাসনের উদ্দেশে জামায়াত নেতারা বলেন, অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। থানায় মামলা রুজু করতে হবে। আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। কিন্তু আমরা লক্ষ করছি এ ব্যাপারে পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশ যদি হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় পুলিশ প্রশাসনকেই নিতে হবে বলে হুশিয়ারি দেন নেতারা। একই সাথে হামলাকারীদের নেতৃত্বে থাকা বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সহ সব সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানান তারা।
Tag
আরও খবর