ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বাঘায় শিবির সেক্রেটারীকে মেরে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের শিবিরের ওয়ার্ড সেক্রেটারীকে ছাত্র ও দল যুবদলের লোকজন মারধর করে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত শিবিরের ওয়ার্ড সেক্রেটারী  সোরভ (২৩) উপজেলার দিঘা গ্রামের  আব্দুর রহিমের ছেলে।  রোববার ( ৩০ মার্চ ) বিকেল সাড়ে ৪ টার দিকে বাউসা ভগার মোড়ে এঘটনা ঘটে। আহত সৌরভ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শিবিরের ওয়ার্ড সেক্রেটারী সৌরভ হোসেন তেতুলিয়া থেকে নিজ গ্রাম দিঘায় যাওয়ার সময় বাউসা ভগার মোড়ে পৌছলে একই ইউনিয়নের ভেড়ালী পাড়া গ্রামের উজ্জলের ছেলে রতন,বাউসা সরকারপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আরাফাত,দীঘা গ্রামের ভাদুর ছেলে মোমেন এবং একই গ্রামের সাজদারের ছেলে রাজিব পতরোধ করে লোহার রড ও বাটাম দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এতে শিবির সেক্রেটারী সৌরভ গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার বাম হাতের একাধিক আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, সৌরভকে যারা মারধোর করেছে তারা সবাই ইউনিয়ন বিএনপি'র নেতা রেজাউল করিমের লোক। 

এ বিষয়ে বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান জানান ইউনিয়ন বিএনপি'র নেতা রেজাউল করিম ইদানিং খুব বাড়াবাড়ি শুরু করছে কারণে অকারনে প্রতিপক্ষদের মারধর করছে। তার নোংরা কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি নেতা রেজাউল করিম জানান সৌরভকে কে বা কারা মারধর করেছে আমি কিছুই জানিনা এবং যারা এই ঘটনা সঙ্গে জড়িত তারা কেউ আমার লোক না।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন,এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। আভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। #
Tag
আরও খবর