নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

সমালোচনার মুখে ভাইস প্রেসিডেন্টের পদ হারালেন গ্রীক এমইপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-12-2022 11:20:58 am



গ্রীকের এক এমইপি’র ইউরোপীয় পার্লামেন্টের একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা শনিবার স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে তার নাম আসার পর তাকে এ পদের দায়িত্ব পালন করা থেকে সরিয়ে দেওয়া হলো। এ তদন্তের জালে আরো চারজন আটকা পড়েছে। এ প্রেক্ষিতে ইইউ’র এ প্রতিষ্ঠানে ‘মূল ও শাখা সংস্কার’ করার জোরালো আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।

এক মুখপাত্র বলেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ‘ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইভা কাইলিকে দেওয়া সকল ক্ষমতা, দায়িত্ব ও কাজগুলো অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’

এরআগে শনিবার মেটসোলা টুইটার বার্তায় বলেন, পার্লামেন্ট ‘দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ন্যায় বিচারের পথে সহায়তা করার জন্য যা যা করা যায় তারা তা করা হবে।’

এ দুর্নীতির মামলায় আরো চারজনকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য সমাজতান্ত্রিক এমইপি কাইলিকে আটক করা হয়।

এদিকে প্রসিকিউটররা জানান, ব্রাসেলসে অভিযান চালানোর পর গ্রেফতার হওয়া চারজনের কাছে নগদ ৬,০০,০০০ ইউরো (৬৩০,০০০ ডলার) পাওয়া গেছে। পুলিশ তাদের কম্পিউটার ও মোবাইল ফোনও জব্দ করেছে।

বেলজিয়ামের ফেনডারেল প্রসিকিউটরের দপ্তর জানায়, এক্ষেত্রে ‘দুর্নীতি’ এবং মানি লন্ডারিং’ হয়েছে বলে তদন্তে ধারণা করা হচ্ছে। এতে উপসাগরীয় একটি দেশের নাম উঠে এসেছে। তবে দেশটির নাম বলা হয়নি।

এ মামলার ঘনিষ্ঠ এক আইনী সূত্র দেশটির নাম কাতার বলে এএফপি’কে নিশ্চিত করেছে।

আরও খবর