কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সুন্দরবনের হিরণপয়েন্ট চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড


সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।


২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।


তিনি বলেন, ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় ০৩ জন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।


পরবর্তীতে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।


আরও খবর