জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

বাকৃবিতে স্বাধীনতা দিবসে ছাত্রদলের দুই গ্রুপের আলাদা শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, স্ব-স্ব প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


তবে ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপ আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করে।


বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার এবং ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে অনুষ্ঠানের শুরুর দিকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহীন, পলাশ, ফুয়াদ, সজীব, মাঈন, সাজিদসহ আরও অনেকে।


শ্রদ্ধা জ্ঞাপন শেষে যুগ্ম আহ্বায়ক তুষার বলেন, “২৪-এর জুলাই বিপ্লবের একজন সম্মুখ সৈনিক হিসেবে আমি এবারের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও মহাত্ম হৃদয় দিয়ে গভীরভাবে উপলব্ধি করছি। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু জুলাই বিপ্লবে মাঠে ছিলাম, তারা এখন ৭১-এর ৯ মাসের বিভীষিকাময় দিনগুলো হৃদয় দিয়ে অনুভব করছি। ১৯৭১ এবং ২০২৪-এর জুলাই বিপ্লবে সকল শহীদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ৭১ এবং ২৪-এর চেতনাকে বুকে ধারণ করে আমরা ছাত্রদল বৈষম্যহীন, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।”


এদিকে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলামের নেতৃত্বেও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এসময় আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “আজকের এই মহান দিনে আমরা গর্বিত চিত্তে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি। ১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতার সূচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। স্বাধীনতা আমাদের আত্মপরিচয়ের প্রতীক, আমাদের গৌরব। কিন্তু এই অর্জন শুধু উদযাপনের জন্য নয়, এটি রক্ষা করাও আমাদের দায়িত্ব। স্বাধীনতার সুফল পেতে হলে আমাদের সবাইকে সততা, দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, শহীদদের, এবং সেই সব অকুতোভয় মানুষকে, যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করাই আমাদের অঙ্গীকার।”


আরও খবর