নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চুরি ছিনতাই এবং মাদকের ভয়াবহ থাবায় বরমী ইউনিয়নের কয়েকটি গ্রাম।

গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মাদক চুরি ছিনতাই সহ নানাবিধ কুকর্মে অতিষ্ঠ সাধারণ জনগণ। ১৯ মার্চ রাত আনুমানিক ১:০০ টার দিকে গিলাশ্বর গ্রামের প্রবাসী মুর্শেদ এর ঘরের জানালা দিয়ে বিদেশি এন্ড্রুয়েট ফোন চুরির ঘটনা ঘটেছে। এর আগে গিলাশ্বর গ্রামে অসহায় কৃষকের গরু চুরি সহ এলাকার ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে এক গার্মেন্টস কর্মীকে আটকিয়ে মোবাইল এবং নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য বরমী ইউনিয়নের কয়েকটি গ্রাম ছিটপাড়া, গিলাশ্বর,  বরমী পূর্বপাড়া, ডুলিপাড়া, কাদিরাপাড়া, সাতখামাইর, মাইজপাড়া এ গ্রামগুলোতে প্রতিনিয়ত চলছে মাদক সেবন এবং  রমরমা ব্যবসা। এ নিয়ে প্রতিবাদ করার মতো নেই কেউ। ৫ ই আগষ্টের পর থেকে প্রশাসনিক কাঠামো দুর্বল হওয়ায় এবং স্থানীয় কিছু নেতাকর্মীদের ছত্রছায়ায় সন্ধা থেকেই শুরু হয় মাদক সেবন এবং ক্রয়বিক্রয়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে শুনতে হয় বিভিন্ন ধরনের হুমকি ধমকি। 

এ বিষয়ে স্থানীয় লোকজন এর সঙ্গে কথা বলে জানা যায়, বরমী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মাদক চুরি ছিনতাই সহ নানাবিধ অপরাধ দিন দিন বেড়েই চলেছে। রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারে না ব্যবসায়ী এবং কৃষকেরা। তিনি আরও বলেন জননিরাপত্তায় ভুগছেন সাধারণ জনগণ। 

উপরোক্ত বিষয় নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপির নেতা বলেন, ৫ আগষ্টের পরে  ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু দালালরা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধ মাদক এবং চুরি ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে , দলের নাম ভাঙ্গিয়ে এ সমস্ত অপকর্ম দল কখনোই সমর্থন করে না। যে বা যাহারা এ ধরনের অপরাধ মূলক কাজে লিপ্ত রয়েছে তাদের নামের তালিকা প্রকাশিত হবে অতিদ্রুত।

তিনি আরও বলেন জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই অন্যায় এর সাথে আপোষ করেনি করবেও না। দালালদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের কে আইনের আওতায় আনা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমাজ থেকে সকল প্রকার অন্যায় অনিয় দুর্নীতি চুরি ছিনতাই মাদক সহ সকল প্রকার অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে। তাহলেই সকল প্রকার অপরাধ দমন করতে সক্ষম হবো।

আরও খবর