ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন থেকে পরিষদে অনুপস্থিত থাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানুষের জনদূর্ভোগ কমাতে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবীতে ওই ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তবকপুর ইউনিয়নের সাধারণ জনগণ বকুল মিয়া, সোহেল রানা, রিপন মিয়া, সাইফুল ইসলাম, মাহফুজার রহমান, সাদেকুল ইসলাম ও মাজেদ মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন অনুপস্থিত থাকায় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। এছাড়া নাগরিকত্ব-জন্ম নিবন্ধন,সরকারি অনুদান, ভিজিডি, ভিজিএফ, জি-আর সহ বিভিন্ন ধরনের ভাতার জন্য হয়রানির স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ইউনিয়ন পরিষদে সবসময় তালা ঝুলানো থাকে বলে তারা অভিয়োগ করেন। তারা আরও বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকল্পের টাকা আত্মসাৎসহ সরকারি বিভিন্ন অনুদানে দুর্নীতি ও চাঁদাবাজির কারনে ভয়ে পরিষদে আসছেন না। এ কারনে দ্রুত চেয়ারম্যানকে অপসারন করে জনদূর্ভোগ কমাতে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবী জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়। এ বিষয়ে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সাথে মুঠোফোনে (০১৭১৮৪৩১৭১৫) যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও খবর