ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বিয়েতে স্ত্রীকে গাধার বাচ্চা উপহার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2022 08:43:46 am


◾ দেশচিত্র ডেস্ক 


বিয়েতে উপহার দেওয়ার রীতি সেই পুরোনো আমল থেকে এখনও বহাল রয়েছে। আত্মীয়স্বজনের পাশাপাশি বর-কনেও একে অন্যকে উপহার দিয়ে থাকেন। এসব স্বাভাবিক বিষয় নিয়ে তেমন মাতামাতি হয় না। কিন্তু সম্প্রতি এক দম্পতির বিয়েতে দেওয়া উপহারের ভিডিও দেখে নেটদুনিয়া বেশ সরব। নতুন বিবাহিত স্ত্রীকে গাধার শাবক উপহার দিয়ে আলোচনায় এসেছেন এক পাকিস্তানি ইউটিউবার।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নবদম্পতির নাম ওয়ারিশা জাভেদ খান ও আজলান শাহ। তারা দুজনই ইউটিউবার। সম্প্রতি তারা গাঁটছড়া বাঁধেন। তাদের বিয়ের ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে গাধার শাবক উপহার দিচ্ছেন আজলান। 


এমন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। অনেকে অবাক হয়ে যান গাড়ি-বাড়ি, সোনাদানার মতো জিনিস থাকতে কেনই বা এ উপহার। অনেকে বলছেন, পশুপ্রেমীদেরও দেখা যায় কুকুর বা বিড়াল ছানা উপহার দিতে, কিন্তু গাধা কেন?


অনেকের এসব প্রশ্নের জবাবও দিয়েছেন আজলান শাহ। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি বলেন, ‘আমি জানি ওয়ারিশা গাধার শাবক খুব ভালোবাসে। তাই আমার পক্ষ থেকে বিয়েতে তাকে এ উপহার দিলাম।’


তিনি এও নিশ্চিত করেন যে, ওই গাধার শাবকটিকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়নি।


ভিডিও দেখে অনেকে মন্তব্য করেছেন, ‘মন ভালো করা ঘটনা ঘটিয়েছেন আজলান।’ আরেকজন বলেন, ‘গাধাকে আমরা পোষার অযোগ্য প্রাণী বলে বিবেচনা করি। আসলে তা নয়।’

আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১৫ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৫৯ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে