নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন সাংবাদিক নেতারা আশাশুনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ লালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড দাম বাড়ল সয়াবিন তেলের প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল পবিপ্রবির অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের গুজব, মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শেখ হাসিনার কথায় সরকারের কিছু যায় আসে না: তথ্যপ্রতিমন্ত্রী শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হাতিয়ায় নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় বিশিষ্ট জনদের সন্মানে "জাগ্রত বাঘা" এর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল

রাজশাহীর বাঘায় বিশিষ্ট নাগরিকদের সন্মানে "জাগ্রত বাঘা" এর এর আয়োজনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাংপর্য শীর্ষক আলোচনা ও ইফতার 
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল বৃহস্পতিবার (২০মার্চ) সন্ধ্যায় "জাগ্রত বাঘা" এর নিজস্ব কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে আগামীর বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার লক্ষে মহান আল্লাহর আইন চলবে। তার এই স্লোগানে সব পাড়া- মহল্লায় জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দেন নেতারা।


"জাগ্রত বাঘা" এর সভাপতি সবুজ মাহমুদ  সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান,
বিশেষ অতিথি ছিলেন,বাঘা উপজেলা সাবেক চেয়ারম্যান মাও  জিন্নাত আলী,বাঘা উপজেলা জামায়াতের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন নুহু, বাঘা ফাজিল মাদ্রাসার অব:সর প্রাপ্ত অধ্যাপক ও নায়েবে আমির মাও: আব্দুল লতিফ, বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলী,উপদেষ্টা মন্ডলীর সদস্য মুন্জুর রহমান সরকার, বাঘা পৌর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বর্তমান আমীর মাও: ইমাজ উদ্দিন, সাবেক সেক্রটারী অধ্যাপক সাবদার আলী, বাউসা ইউনিয়ন জামায়াতের আমীর মজিবুর রহমান, আড়ানী পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম (জিনজু), জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য সাহাদুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঘা উপজেলা শাখা সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, তরিকুল ইসলাম, ইলিয়াস কবির, আব্দুল্লাহ আল মামুন,রুবেল আলী,প্রমুখ।


উপজেলা জামায়াতের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন নুহু বলেন, অনুষ্ঠান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে, আগামীর বাংলাদেশে আল্লাহর আইনও সৎ লোকের শাসন চলবে। এই এবার্তা পাড়া- মহল্লায় জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেন তিনি।  উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও: জিন্নাত আলী বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশে অশান্তি সৃষ্টি ও বিপর্যয় দেখা দিয়েছে। অশান্তি ও বিপর্যয়ের থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্টার কোন বিকল্প নেই। 
রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান বলেন, দির্ঘ প্রায় ১৬ বছরে স্বৈরসরকার দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। আল্লাহর মদদে ফ্যাসিস্ট ওই জালিম সরকার বিদায় নিয়েছে। বাংলাদেশে আমরা কুরআনের আইন চালু করতে চাই । সালাত যেমন ফরজ, দ্বীন ইসলাম কায়েম করা তেমন ফরজ।
জামায়াতের এই নেতা আরও বলেন,শৈরশাসক শেখ হাসিনানার সময়ে দেশের জনগণ দিনের ভোট রাতে ও ভোটার বহীন নির্বাচন দেখেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগ্রত বাঘা সাধারণ সম্পাদক
Tag
আরও খবর