জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

বাকৃবির ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্ব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ সঞ্চালনা করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 


এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আসাদুজ্জামান সরকার, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


এসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রমজান মাসে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করে। এটি পবিত্র রমজানের মাহাত্ম্য। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই আয় দিয়েই আমরা পরিবার পরিচালনা করি। তাই দেশের জন্য ও বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আরো মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে। দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে এর বিকাশ ও যে কোনো বিনাশে আমরা তৎপর হয়ে সঠিক ভূমিকা পালন করবো এই আশাবাদ ব্যক্ত করছি। 



ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, রমজান মাস একটি বরকতময় মাস। আশা করবো এই রমজানের ওছিলায় আমাদের ইবাদত কবুল হবে ও সকল গুনাহ মাফ হবে। পবিত্র মাহে রমজানের ওছিলায় উপস্থিত সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য

কামনা করছি।


আরও খবর