মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে সিটিকর্পেরেশনের চাকরিচ্যুত্য শ্রমিককে পুর্ণবহালসহ বকেয়া বেতন দাবীতে বিক্ষোভ

বরিশালে সিটিকর্পেরেশনের চাকরিচ্যুত্য শ্রমিককে পুর্ণবহালসহ বকেয়া বেতন দাবীতে বিক্ষোভ জামাল কাড়াল.. বরিশাল বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন চাকরিচ্যুত শ্রমিককে পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।নগরভবনের সামনে শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হরিজন সংঘের সভাপতি সানু লাল ও সদস্য আবুল হোসেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সভাপতি এ কে আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন।বক্তারা বলেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় বৈঠকে বরিশালের বিভাগীয় কমিশনার শ্রমিকদের প্রতিনিধিদের মাধ্যমে চাকরিচ্যুত শ্রমিকদের দুই মাসের বকেয়া পরিশোধ, ৬০ বছরের ঊর্ধ্বে শ্রমিকের পাওনা বুঝিয়ে দিয়ে তাঁর পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসব প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সিটি করপোরেশনের প্রশাসন এক মাস সময় নেয়। কিন্তু আজকে এক মাস অতিক্রম হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আরও খবর