নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। সঞ্চালনা করেন উপজেলা ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, "আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করি। তাই দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং দলের আদর্শ ও নীতির বাইরে কিছু করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও ডক্টর মনিরুজ্জামান মনি। 

এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নুরুজ্জামান,সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু,সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম,জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এডভোকেট আব্দুস সালাম,জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক প্রভাষক খারুজ্জামান রঞ্জু


সাবেক উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সোহেল,যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার,মধুরেশপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, এনামুল হক এনাম,ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর,নলতা ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক রফিকুল ইসলাম খোকন,

ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক  রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান বাবু সাবেক সদস্য সচিব  হুমায়ুন কবির ডাবলু,রতনপুর ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম বাবু,মৌতলা ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আলহাজ্ব সিরাজুল ইসলাম,

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির তারিকুল হাসান,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক  আল মাহমুদ ছোট্রু প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, "আমরা ঐক্যবদ্ধ কালিগঞ্জ উপজেলা বিএনপি দেখতে চাই। দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বহিষ্কার করা হবে। দলের শৃঙ্খলা বজায় রাখতে ১২ দফা নির্দেশনা মেনে চলতে হবে।"

অনেকদিন পর কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলাদলি ও বিভেদ ভুলে একত্রিত হয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এতে নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আরও খবর