চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

রাজশাহীর বাঘায় ভিজিএফ কার্ড শ্লিপের ভাগাভাগি নিয়ে বিএনপি'র দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ ২৫) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনয়নের বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল ফিতর ’২৫ উপলক্ষে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) প্রদানের জন্য ইউনিয়নে ভিজিএফের ১ হাজার ৪৮২টি কার্ড বরাদ্দ এসেছে। বিএনপি'র এক গ্রুপ এসব কার্ড নিজেরাই বন্টন করতে চায়। বিতরণের আগেই ইউনিয়ন বিএনপি'র সভাপতি হেলাল উদ্দীন রিয়াল ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল পক্ষের মধ্যে বিরোধ বাধে। হেলাল উদ্দীন রিয়াল জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের সমর্থক আর শরিফুল ইসলাম রাহুল জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক।
জাতীয়তাবাদি সংগ্রামী দলের রাজশাহীর জেলার কমিটির সভাপতি মওদুদ আহমেদ মধু জানান, পরে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তিনি জানান, হেলাল উদ্দীন রিয়াল তার আয়ত্বে রেখে কার্ড বিররণ করতে চায়। এতে আপত্তি তুলে শরিফুল ইসলাম রাহুল।
হেলাল উদ্দীন রিয়াল জানান, এটা নিয়ে হয়তো অসন্তোষ ছিল। তাঁদের সাথে বসার আগেই অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেল। বাঘা থানার ওসি আ,ফ,ম আসাদুজ্জামান আশাদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এবিষয়ে কেউ  কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।#
Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

১ ঘন্টা ৫৪ মিনিট আগে