ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

মঙ্গলবারের মধ্যেই সব বই পৌঁছাবে শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2025 05:44:16 pm

ছাপাখানাগুলোকে বই ছাপানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে রোববার (১৬ মার্চ)। এদিন রাতেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে পরিবহনগুলো বই নিয়ে ছুটবে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।


তিনি বলেন, এবারই প্রথম ২২ দিনে প্রাথমিক ও ৪২ দিনে মাধ্যমিকের বই ছাপানোর কাজ শেষ করেছে এনসিটিবি অনুমোদিত ছাপাখানাগুলো। টেন্ডার, সংশোধন, পরিমার্জনের কারণেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তবে রোববার রাতেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে পরিবহনগুলো বই নিয়ে ছুটবে। আর মঙ্গলবারের (১৮ মার্চ) মধ্যে দেশের সব স্কুলে পৌঁছানো হবে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের আংশিক বাকি থাকা বই। 


নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিটিবির চেয়ারম্যান জানান, কিছু অসাধু ব্যবসায়ী বই বাঁধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করেছে। পরবর্তী টেন্ডারে তুলনামূলক দুর্বল ছাপাখানার সক্ষমতা ও কর্মক্ষমতা অধিকতর যাচাইয়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। 


এদিকে সরেজমিনে রাজধানীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় দেখা গেছে, শেষ সময়ের কাজ চলছে। এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই। কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। বিরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ। কর্মীরা জানান, ছাপার কাজ শেষ করতে এবার তারা সময় পেয়েছেন অন্যান্য সময়ের তুলনায় অর্ধেক। এ বছর প্রাথমিকের কাজের জন্য ২২ দিন সময় দেয়া হয়েছে। ২২ দিনে এমন কাজ শেষ করা অনেক কঠিন। এ ছাড়া মাধ্যমিকের জন্য দেয়া হয়েছে ৪২ দিন, আগে ছিল এটা ৯৮ দিন।

আরও খবর