ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

কুবিতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ২য় ফিচার লেখক সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ২য় ফিচার লেখক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগ ও ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করা হয়। 


বৃহস্পতিবার(২৯ মে) সকাল সাড়ে ৮টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ  এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং দেশের বরেণ্য সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


এ সময় আলোচকগণ 'লিঙ্গীয় দৃষ্টিভঙ্গি','তথ্য ও অভিজ্ঞতার সান্নিধ্যে গল্প বলার শিল্প','সমাজের হৃৎস্পন্দনের লিখন: ফিচার লেখায় আঞ্চলিকতা, ধর্ম ও সংস্কৃতির প্রভাব','জুলাই অভ্যুত্থানের ফিচার সমাচার,অনুসন্ধানী ফিচারের হাতেখড়ি','টেলিভিশন সাংবাদিকতায় বুনন ও পেছনের গল্প','ফিচার সাংবাদিকতায় কাব্যিক ধারা: ভাষা ও প্রাণ','আন্তর্জাতিক গণমাধ্যমে লেখক হওয়ার প্রস্তুতি' বিষয়ে আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রো ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমন একটি অনুষ্ঠান হওয়ায় আমরা গর্বিত। আপনাদের ভূমিকা শুধু সংবাদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তথ্য অনুসন্ধান, জনমত গঠন,গনতন্ত্র সৃষ্টিতে আপনাদের দায়িত্ব অপরিসীম। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় এবং সংবাদমাধ্যম একে অপরের অংশীদার। আমরা আপনাদের প্রশ্নকে স্বাগত জানাই এবং গঠনমূলক সমালোচনা কে মূল্য দেয়। সংবাদিকরা শুধু খবর প্রকাশ করেন কিন্তু ফিচার লোখকরা ঘটনা উপস্থাপন, বিশ্লেষণ এবং সত্যতা উদঘাটন করেন।আমরা শিক্ষকরা ছাত্রদের জন্য লেকচার তৈরি করি কিন্তু আপনারা সমগ্র জাতির জন্য ফিচার লিখেন।


  বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, কোষাধক্ষ্য অধ্যাপক ড. সোলাইমান বলেন, বাংলাদেশের সকল ক্যাম্পাসে সাংবাদিকতার একটা প্রচলন আছে। ফিচার সম্পর্কে যদি শিক্ষার্থীরা সচেতন হয় তাহলে তার নিজেদের যেমন উপকার হবে তেমনই তার মাধ্যমে দেশ ও জাতির উপকার হবে। কোনো খবর কে যদি আমরা মস্তিষ্ক মনে করি তাহলে ফিচার হতে পারে তার হার্ট। ফিচারে গল্প হবে না কিন্তু গল্পের মতো আগাতে হবে এবং সেখানে সত্য থাকতে হবে। যারা এমন আয়োজন করসে তাদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি। 


ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ বলেন, ফিচার লেখার মাধ্যমে আমাদেরকে নতুন,সৃজনশীল, সৃষ্টিশীল মানুষ তৈরি করতে সাহায্য করে। এক সপ্তাহের নোটিশে এমন অনুষ্ঠান করা কষ্টের তারপরও সবার সহযোগিতায় আমরা করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে এমন আয়োজনে আমাদের কে আপনারা সবাই সাহায্য করবেন।
আরও খবর