জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

জান্নাতুলকে খুনের দায় স্বীকার স্বামী রেজার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 04:13:41 pm

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার স্বামী রেজাউল করিম রেজা। তিনি কী কারণে এবং কীভাবে স্ত্রীকে হত্যা করেছেন, সে বর্ণনাও দিয়েছেন।


শনিবার (১৩ আগস্ট) কলাবাগান থানা পুলিশ রাজাকে আদালতে হাজির করলে তিনি দায় স্বীকার করেন। 


গত বুধবার রাতে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাইম সিদ্দিকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতুলের স্বামী রেজাকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের মুরাদপুর এলাকার একটি মেস থেকে গ্রেপ্তার করে র‌্যাব।


জান্নাতুল মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেলে গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন। পরিবারের অমতে ২০২০ সালের অক্টোবরে রেজা ও জান্নাতুল বিয়ে করেন। বিয়ে করলেও সংসার শুরু করা হয়ে ওঠেনি তাদের। বরং বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে অবস্থান করতেন তারা।


গত বুধবার সকালে জন্মদিন উদযাপনের কথা বলে জান্নাতুলকে নিয়ে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে উঠেন রেজা। পরে ওই হোটেল থেকে জান্নাতুলের গলাকাটা মরদেহ উদ্ধার হয়।


এ ঘটনায় জান্নাতুলের বাবা ডা. শফিকুল আলম বাদী হয়ে রেজার বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন। এ মামলায় বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও খবর