নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পুতিন যুদ্ধবিরতি নিয়ে ‘ছলনা’ করছেন: জেলেনস্কি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2025 04:19:07 pm

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এবং ইউক্রেনের মেনে নেয়া যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে মন্তব্য করেছেন কিয়েভ প্রধান ভলোদিমির জেলেনস্কি।  


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি হলেও শর্ত জুড়ে বলেছেন, যুদ্ধের অবসান তিনি চান কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের মূল কারণগুলোর অবসান ঘটিয়ে ‘স্থায়ী শান্তি’নিশ্চিতের ওপর জোর দিতে হবে।


শুক্রবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পুতিনের এই মন্তব্যের জবাবে জেলেনস্কি বলেছেন- ‘রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি না বলেন না। বরং এমন কিছু করেন, যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।’


বিবিসি মনিটরিংয়ের রাশিয়া-বিষয়ক সম্পাদক বলেছেন, এই ‘হ্যাঁ’–এর ভেতরে ‘না’ লুকিয়ে আছে।


এদিকে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দেখা করতে মস্কোয় রয়েছেন।


অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ‘অসম্পূর্ণ’ বলে বর্ণনা করেছেন।


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ চান তিনি।

আরও খবর