আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান অভিজ্ঞ তারকা ক্রিকেটার।
আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।
গত ১০ মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নাম ছিল মাহমুদউল্লাহর। তবে নিজেই সেই তালিকা থেকে নাম সরিয়ে নেন মাহমুদউল্লাহ। তাই ধারণা করা হচ্ছিল, এখানেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। অবশেষে সেটাই সত্যি হয়েছে।
৬ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
২৫ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩২ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৯ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬০ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭১ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে