‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2025 11:47:33 pm

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ কক্সবাজার সফরে আসছেন। রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে প্রত্যক্ষ করতে এবং তাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশ করতে তিনি সরাসরি ক্যাম্প পরিদর্শন করবেন। দিনের শেষে তিনি আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের সঙ্গে ইফতারেও অংশ নেওয়ার কথা রয়েছে।


মায়ানমারের বাস্তুচ্যুত জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ১২ মার্চ তিনি ঢাকা পৌঁছাবেন এবং পরদিন কক্সবাজারের পথে রওনা হবেন। সফরকালে তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পররাষ্ট্র, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ বাংলাদেশ মিশনের প্রতিনিধি ও অন্যান্য মানবিক সহায়তা সংস্থার প্রধানরা।


রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং ক্যাম্পে কর্মরত জাতিসংঘ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ইতোমধ্যে তার সফরের প্রস্তুতি নিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি কক্সবাজার সফর করে গেছেন।


আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। 


রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ মহাসচিবের এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি মানবিক বার্তা যেখানে নিপীড়িত মানুষের আর্তনাদ শুনে সমাধানের পথ খোঁজা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন তার সফরে আশানুরূপ ফল আসবে।

আরও খবর